দেশের খবর
স্টাফ রিপোর্টার :
![]() |
| মাগুরা পবিস-এর আড়পাড়া জোনাল অফিসের একটি চিত্র |
আগামীকাল থেকে ঈদের ছুটি। আজকের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ না করলে শুধু জরিমানা হয়ে যাওয়ার নিয়ম ছিল আগে। সেও তো অল্প কিছু লোকসান হতো। এবারের ক্ষতিটা আরো বেশি হবে। সরকারীভাবে এলাকায় ঘোষণা দেয়া হয়েছে বিদ্যুতের বিল বাকি পড়লেই সংযোগ কেটে দেয়া হবে। ভয়ের ব্যাপার এটাই। ছুটির মধ্যে বিল পরিশোধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে আর রক্ষে নেই। তাই ছুটির আগেই বিল পরিশোধ করতে প্রত্যন্ত অঞ্চল থেকে সাত সকালে এসে কাউন্টারে লম্বা লাইনে দাঁড়িয়ে গেছেন এলাকার গ্রাহক কৃষকগণ।
একজন গ্রাহকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা কৃষক। কাজের ব্যস্ততার কারণে একটু দেরি হতেই পারে। তার জন্য তো আমরা জরিমানাটাও দিই। অথচ এমন কড়া নির্দেশ দিল বিদ্যুৎ কর্তৃপক্ষ, তাতে মনে হচ্ছে আমরা গ্রামের কৃষকরা মানুষের মধ্যেই পড়ি না। যারা মানুষ, তারা শহরে থাকে। তাদের জন্য কোটি কোটি টাকার ঋণখেলাপীও মাফ হয়ে যায়। তারাই মানুষ।

Comments
Post a Comment